ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

বরগুনার বামনায় প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সর্বাত্মক লকডাউন পালন

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের “সর্বাত্মক শাটডাউন” কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা উপজেলার সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

শনিবার মধ্যরাতে বামনা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচির অংশ হিসেবে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। তালা ঝুলানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান এবং বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। তারা পৃথক পোস্টে জানিয়েছেন, আওয়ামী লীগের “সর্বাত্মক শাটডাউন” কর্মসূচি সফল করার জন্য চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি জানান, সকালে এসে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলানো অবস্থায় দেখতে পায়। তালার সঙ্গে একটি কাগজে সর্বাত্মক শাটডাউন লেখা ছিল। পরে পুলিশকে জানালে তালা ভেঙে দেয় এবং ক্লাস চলাচল স্বাভাবিক হয়। তবে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা বিদ্যালয় প্রশাসন জানে না।

বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত এলাকা পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তিনি জানান, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে দ্বন্দ রয়েছে, ভূমি অফিসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে এবং স্কুলেও দ্বন্দ রয়েছে। তাই নিজেদের লোকেরা এই তালা ঝুলিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

বরগুনার বামনায় প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সর্বাত্মক লকডাউন পালন

আপডেট সময় ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫