ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

পাকিস্তানের রাজধানীতে সম্ভাব্য হামলার সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য হামলার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এই সতর্কবার্তা দেয়। অবশ্য দুইদিন আগেই পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে এবং এরপর থেকে শহরটি ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে মার্কিন দূতাবাস তার কর্মীদের শহরের একটি শীর্ষস্থানীয় হোটেলে আমেরিকানদের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছে।

গত শুক্রবার ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় আত্মঘাতী বোমা হামলার পর দূতাবাসের এই নির্দেশনা সামনে এলো। ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং ১০ জন আহত হয়। পুলিশ টহল চলাকালীন তল্লাশির জন্য একটি ট্যাক্সি থামানোর পর ওই বিস্ফোরণটি ঘটে।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। সেসময় হামলাকারীরা হোটেলের গেট পর্যন্ত একটি ডাম্প ট্রাক নিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে ৬৩ জন নিহত হয় এবং ২৫০ জনেরও বেশি মানুষ আহত হয়। ওই ঘটনাটি ছিল পাকিস্তানের রাজধানীতে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলাগুলোর মধ্যে একটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ

পাকিস্তানের রাজধানীতে সম্ভাব্য হামলার সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২