সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি

শুরুর দিকে মেট্রোরেল চলবে ৪ ঘণ্টা

স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। আর এ মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। তবে শুরুর দিকে দৈনিক অল্প কয়েক ঘণ্টা মেট্রোরেল চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া ২০২৩ সালের মার্চ মাসে এমআরটি লাইন-৬ এর প্রথম অংশে পূর্ণাঙ্গ অপারেশন শুরু হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাণিজ্যিকভাবে আগামী ২৯ ডিসেম্বর সর্বসাধারণের জন্য চালানো হবে মেট্রোরেল। এর আগে ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে তিনি ভ্রমণ করবেন। উদ্বোধনের পর প্রথম দিকে মেট্রোরেল দিনে চার ঘণ্টা করে চলাচল করবে। তবে এই চার ঘণ্টা সকালের অংশে চালানো হবে। যাত্রী চাহিদা অনুযায়ী প্রতি সপ্তাহে বা ১০ দিন পর সিডিউল পরির্বতন করা হবে। আর সর্বোচ্চ ২০০ জন যাত্রীকে একটি ট্রেনে চড়ানো হবে। এছাড়া ২০২৩ সালের মার্চ মাসে এমআরটি লাইন-৬ এর প্রথম অংশে পূর্ণাঙ্গ অপারেশন শুরু হবে বলেও জানা গেছে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ২৯ তারিখ সকাল থেকে আমাদের যে কর্মসূচি আছে, সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ চার ঘণ্টা চালানো হবে। প্রথমদিকে কোনো স্টেশনে দাঁড়াবে না। উত্তরা থেকে একটি ট্রেন আর একটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। উভয় দিকে ট্রেনগুলো প্রতি ১০ মিনিট পর পর চলাচল করবে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা হলো তিন মাস পরে, সেটি ২৬ শে মার্চও হতে পারে। আমরা ওইদিন থেকে পূর্ণ অপারেশনে যাব। এই সময়ের মধ্যে মানুষ মেট্রোরেলের চড়ায় অভ্যস্ত হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস। শুরুতে মেট্রোরেল পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না”

শুরুর দিকে মেট্রোরেল চলবে ৪ ঘণ্টা

আপডেট সময় ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২