সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বিএনপি-জামায়াতকে ‘মল্লযুদ্ধ’ বন্ধ করার আহ্বান এনসিপির

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে বিএনপি-জামায়াতে ইসলামী ‘মল্লযুদ্ধ’ করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দুই দলকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ চলছে, মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালক থেকে কিছু উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, আমরা রাজনীতির নামে মল্লযুদ্ধ দেখতে চাই না, রাস্তায় ফাইট দেখতে চাই না। এনসিপির এই নেতা বিএনপি-জামায়াতকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোকে বলবো, সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে। এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন, এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে। এজন্য রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো- আপনারা আলোচনার টেবিলে বসুন।

তিনি বলেন, এরইমধ্যে একটি দল আরেকটি দলকে আহ্বান জানাচ্ছে। কিন্তু কার সঙ্গে কে বসবে সে বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। আবার একটি দল বলেছে এটা সরকারকে সমাধান করতে হবে, রেফারি করতে হবে। নাসীরুদ্দীন বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরা বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনার টেবিলে বসতে পারে না। তিনি বলেন, এই আলোচনার টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত ছয় মাস। তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো এখানে বসে বসে কাজ করো। যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে, গিয়ে বলেছে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিল। তাহলে গত ছয় মাস আপনিও প্রতারণা করেছেন। এখন এসে বলছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম, আপনি তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয়। রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে।

বিএনপি-জামায়াতকে এক টেবিলে আনতে দুই দলের সঙ্গে আলোচনা চলমান আছে জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল নয় দলের একটা মিটিং করেছিলাম সেখানে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণঅধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম। এ সময় সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বিএনপি-জামায়াতকে ‘মল্লযুদ্ধ’ বন্ধ করার আহ্বান এনসিপির

আপডেট সময় ০৭:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫