ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ী ট্র্যাজেডির ২০ বছরেও অপূর্ণ ছয় দফা দাবি বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু ও সাংগঠনিক সম্পাদক জাকির নির্বাচিত জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান চেয়ারম্যান প্রার্থী রেফায়েত নীলফামারীতে সত্যের সন্ধানে ও মানবসেবায় অনন্য এক তরুণ: আল মিজান দুর্নীতি মামলা, বরখাস্ত-অপসারণের পরও সিডিএতে বহাল হাসান, উঠছে নানা প্রশ্ন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার : সড়কমন্ত্রী অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ আওয়ামী দোসরদের পুনর্বাসনই ডিজি আফসার আলীর মিশন

সাত দিন পর করোনায় মৃত্যু, শনাক্ত ৬

দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জনে।

এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৯ জনই রয়েছে। গত ১৭ ডিসেম্বর সবশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল। রোববার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী ট্র্যাজেডির ২০ বছরেও অপূর্ণ ছয় দফা দাবি

সাত দিন পর করোনায় মৃত্যু, শনাক্ত ৬

আপডেট সময় ০৫:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২