ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

হরিপুরে চিকিৎসা সেবার আড়ালে চলছে দূর্নীতি ও অনিয়ম

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মো. শামীমুজ্জামান এর কর্মস্থলে যোগদানের পর হরিপুর হাসপাতালে চিকিৎসা সেবার আড়ালে চলছে দূর্নীতি ও অনিয়ম । এমন তথ্যের ভিত্তিতে ০১/০৭/ ২৫ ইং হরিপুর হাসপাতালে অভিযান চালায় দুদক ঠাকুরগাঁও । দূদকের অভিযানের পর স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাকে অফিসে নিয়মিত পাওয়া যাচ্ছে না। আলট্রাসনোগ্রাম উদ্বোধন করার পর হয়রানি হচ্ছে হাসপাতালে আসা আলট্রাসনোগ্রাম করার জন্য রোগীরা । কিন্তু আলট্রাসনোগ্রামের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে খুঁজেই পাচ্ছে না রোগীরাও ।

‎হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০২৩-২০২৪ ও ২০২৪ – ২০২৫ ইং অর্থবছরের টেন্ডারের( m s r) অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচ শামীমুজ্জামানের বিরুদ্ধে। এমন সংবাদের ভিত্তিতে দূর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও, অভিযান পরিচালনা করেন এবং অনেক কিছু তথ্য বেরিয়ে আসছে। দুদকের অভিযানে চিকিৎসা সেবার মান,রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, সরকারি ঔষধ বিতরণের অনিয়ম, দুর্ভোগসহ নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ গুলো প্রমাণ পায়। এসময় রোগীদের খাদ্য সরবরাহে চিকন চালের ভাত পরিবেশনের কথা থাকলেও মোটা চালের ভাত পরিবেশন করা হয়, বয়লার মুরগির মাংস দুপুর ও সন্ধ্যায় ১১৮ গ্রাম দেওয়ার কথা থাকলেও শুধু দুপুরে দেওয়া হয় এবং সরবরাহকৃত মাংসের ওজন মাত্র ২৮ গ্রাম পাওয়া যায়।

‎রোগী ছদ্মবেশে ডাক্তারের নিকট চিকিৎসা নিতে গেলে, ডাক্তার সাহেব প্যারাসিটামল ওষুধ চিকিৎসা পত্রে লিখে বাইরে কিনে নেওয়ার পরার্মশ প্রদান করেন।
‎আরো প্রকাশ থাকে যে,২০২৩ সালের সরকার কর্তৃক বরাদ্দকৃত প্রজেক্টর ক্রয় না করে টাকা আত্মসাতের অভিযোগ দুদকের নিকট চলমান।বিস্তারিত তথ্যের জন্য আরো কিছু সময় লাগবে বলে জানিয়েছেন, দূদক কর্মকর্তা ঠাকুরগাঁও, তদন্ত চলমান রহিয়াছে।

‎এ সব বিষয়ে তথ্যের জন্য স্থানীয় ও জেলার সাংবাদিক হরিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচ)কে বার বার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। সাক্ষাৎকারের জন্য বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তথ্য অধিকার আইনে পৌষ্ট অফিসের মাধ্যমে দরখাস্ত করেছিলেন স্থানীয় ও জেলার সাংবাদিকরা,কিন্তু পোস্ট অফিসের পিয়ন দীর্ঘদিন ধরে খোঁজার পর সাক্ষাৎ পায় এবং চিঠি গ্রহণে অসম্মতি প্রকাশ করেছেন তিনি । পোস্ট অফিসের পিয়ন আবেদনকারীকে তথ্য অধিকার আইনের দরখাস্ত ফেরত প্রদান করেন।

‎‎এই বিষয় ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: আনিছুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে, তিনি বলেন বিষয়টি সম্পর্কে আমি অবহিত।হাসপাতালের টিএইচ অনুপস্থিত থাকার বিষয়ে সিভিল সার্জন বলেন,এখন টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন চলছে,ওনি হয়ত মনিটরিং এ ব্যস্ত তাই অফিসে নেই।তিনি আরও বলেন, ডা. শামীমুজ্জামান তথ্য অধিকার আইনের ফরম গ্রহন না করলে আপনারা আমার বরাবর পাঠান।আমি তাকে ফরোয়ার্ড করে দিব।

‎জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মো.শামীমুজ্জামান হরিপুর হাসপাতাল কোয়ার্টারে ছিলেন, দূদকের অভিযান পর গোপনে বাসা পরিবর্তন করে তিনি বর্তমানে পাশ্ববর্তী উপজেলা রানীশংকৈল এ থাকেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান নিম্ন পর্যায়ে, রোগীর একটু জরুরি অবস্থা মনে হলে রোগীদের পাঠিয়ে দেওয়া হয় জেলা সদর ঠাকুরগাঁও কিংবা দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীদের ভোগান্তির শেষ নেই। নেই তদারকি নেই পরিচ্ছন্নতা নেই জবাবদিহিতা মিলছে না ওষুধ চলছে ছেলেখেলা। এটি হাসপাতাল নয় যেন অত্যাচার খানা। ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী এলাকায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত । এখানকার মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এখানে চিকিৎসা সেবার আড়ালে দুর্নীতির রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। অনুসন্ধানকালে দেখা যায় হাসপাতালের স্টোরে নেই ওষুধ, নেই প্যারাসিটামল, নেই ওরস্যালাইন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

হরিপুরে চিকিৎসা সেবার আড়ালে চলছে দূর্নীতি ও অনিয়ম

আপডেট সময় ০৯:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫