ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ২ শিক্ষার্থীর, সড়কে পড়ে আছে অ্যাডমিট কার্ড

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ৬ যাত্রীর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ইসরাত জাহান ও তানিম হাসান নামের দুই কলেজ শিক্ষার্থী নিহত হন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের গিয়াস উদ্দিনের মেয়ে এবং তানিম হাসান হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকার ডা. আবুল কাশেমের ছেলে।

বাকি নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মৃত খুরশীদ আলমের ছেলে অটোরিকশাচালক শাহ আলম খোকন, একই ইউনিয়নের বাসিন্দা সুলতান আহমেদ সুমন ও একই উপজেলার বাসিন্দা বিবি কুলছুম ও জান্নাত ।

জানা যায়, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নোয়াখালী সদরের মাইজদী হতে কোম্পানীগঞ্জের বসুরহাট যাওয়ার পথে কবিরহাট পৌরসভাস্থ পূর্ব ফতেপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে।

স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে চালিয়ে যাচ্ছিল। আমরা বাধা দিয়ে পেছনে নিতে বলায় সে পিছনে নেয় এবং আমরা অটোরিকশাটি ট্রাকের ভেতর থেকে বের করি। দুমড়ে মুচড়ে সব লণ্ডভণ্ড অবস্থা। এরপর প্রেসক্রিপশন, কলেজ আইডি কার্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়।

নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলাউদ্দিন আল আজাদ বলেন, ইসরাত জাহান আজকে কলেজে পরীক্ষা দিতে এসেছিল। কিন্তু এই পরীক্ষা ছিল তার শেষ পরীক্ষা। আমাদের কলেজের আরেক শিক্ষার্থী তানিম হাসানও সেই দুর্ঘটনায় মৃতু্বরণ করেন। দুইজন শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, চালকসহ মোট ৬ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এরপরে হাসপাতালে ৩ জন মারা যান। ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ২ শিক্ষার্থীর, সড়কে পড়ে আছে অ্যাডমিট কার্ড

আপডেট সময় ০৭:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫