ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মনিরুল হক চৌধুরীকে সর্বোচ্চ ভোটে পাস করাবো : সাক্কু

বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে সর্বোচ্চ ভোটে পাস করাবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে যতগুলো আসন আছে, সবগুলো আসন থেকে বেশি ভোট পাইয়ে মনির ভাইকে পাস করাবো।

সোমবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ে নিজ বাসভবনে নিজের অনুসারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাক্কু বলেন, মনির ভাই একজন যোগ্য নেতা। তাকে মনোনয়ন দেওয়াতে আমি অনেক খুশি। দেশনায়ক তারেক রহমানকে কী বলে ধন্যবাদ দেব জানা নাই। তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে।

বিএনপির এই বহিস্কৃত নেতা বলেন, আমাদের মনির ভাইকে নমিনেশন দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের ধানের শীষকে পাস করানোর দায়িত্ব আমাদের। আমি আজকে থেকে মাঠে নামলাম। ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো।

প্রসঙ্গত, সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে সারাদেশে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা -৬ (সদর-সিটি করপোরেশন- সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। গত ২৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন মনিরুল হক সাক্কু। এ সময় তিনি তাকে অথবা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করেন। এই আসনে মনিরুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মনিরুল হক চৌধুরীকে সর্বোচ্চ ভোটে পাস করাবো : সাক্কু

আপডেট সময় ০৫:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫