ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চাঁদপুরে বিএনপি নেতা হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী তালিকায় নাম না থাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান সমর্থিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিল করেন তারা। পরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
এর আগে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে তারা এই কর্মসূচি মধ্যরাত পর্যন্ত পালন করেন। জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চাঁদপুর-৪ আসনের বিএনপির কেন্দ্রীয় রাজস্ব ও ব্যাংক বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করেন। এরপর রাত ১১টার দিকে রাজপথে নেমে আসেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের অনুসারী নেতাকর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

বিক্ষোভকারীরা বলেন, মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও এমএ হান্নান নেতাকর্মীদের পাশে থেকেছেন। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলছেন। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক আলহাজ এম. এ. হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাকেই পুনরায় মনোনয়ন প্রদান করবেন।

তারা আরও বলেন, লায়ন হারুনুর রশিদের মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না দিলে আন্দোলন অব্যাহত রাখবে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিএনপির এক গ্রুপের লোকজন টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করেছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুরোপুরি পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ওই গ্রুপের নেতাকর্মীরা এখনো অবস্থান করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চাঁদপুরে বিএনপি নেতা হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন

আপডেট সময় ০৪:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫