ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মনোনয়ন পাননি হাজী ইয়াছিন, সমর্থকদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এতে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা নগরী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।

গতকাল সোমবার (৩ নভেম্বর) রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এবং চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটিকে তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ মন্তব্য করে কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

নেতাকর্মীদের ভাষ্য, কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নেই। হাজী ইয়াছিনের শিল্পপ্রতিষ্ঠানে কুমিল্লার বিএনপির অসংখ্য নেতাকর্মীর স্বজন কর্মরত আছেন, যা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বড় ভূমিকা রেখেছে। এমন একজন পরিচ্ছন্ন ও নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে মনোনয়ন না দেওয়া হতাশাজনক প্রকাশ করেছেন তারা।
হাইওয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘মহাড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলি। পরে অবরোধ তুলে নিলে রাত সোয়া ১টা থেকে যান চলাচল শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মনোনয়ন পাননি হাজী ইয়াছিন, সমর্থকদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১১:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫