ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বরগুনায় বিএনপির মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম মোল্লা ও নুরুল ইসলাম মণি

বরগুনায় বিএনপির মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম মোল্লা ও নূরুল ইসলাম মণি

জাতীয় সংসদের ১০৮ নম্বর আসন বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) থেকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা। আর ১০৯ নম্বর আসন বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩২ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরগুনা-১ ও ২ আসনের মনোনয়ন ঘোষণার পরপরই নেতা–কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বরগুনা, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগীতে দলীয় নেতা–কর্মীরা ধানের শীষের পক্ষে মিছিল ও শোভাযাত্রা বের করেন।

বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, “আমরা বরগুনার দুইটি আসনে কাঙ্ক্ষিত প্রার্থী পেয়েছি। বিএনপির অবস্থান এখানে অত্যন্ত শক্তিশালী। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। ইনশাআল্লাহ, এবার আমরা দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হবো।” মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বরগুনা-১ আসনের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, “দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। ১৯৯১ সালের পর বরগুনায় বিএনপির প্রার্থী দেওয়া হয়নি। এই এলাকার সিংহভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এবার তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ এবার আমাদের বিজয় হবে।”

বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি বলেন, “আমার হাতে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। গত ১৭ বছরে এখানে উন্নয়ন হয়নি, বরং সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবার পাথরঘাটা–বামনা–বেতাগীর অবহেলিত মানুষের স্বপ্ন পূরণে দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে বরগুনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলবো। এতে এই অঞ্চলের যুবকদের বেকারত্ব ঘুচবে এবং দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বরগুনায় বিএনপির মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম মোল্লা ও নুরুল ইসলাম মণি

আপডেট সময় ০৯:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫