ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. হাসিব ( ২৪) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকার একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত হাসিব পাঁচলাইশ থার জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘হাসিব নামের এক যুবককে সামনে ও পেছনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা জানতে পেরেছি হত্যার আগে হাসিবকে কেউ বাসা থেকে ডেকে নিয়েছিল। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসিবের খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামজারবাগ এলাকা জাহেদ নামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ওই নারী তার প্রবাসী স্বামীকে তালাক দেন। এরপর এক পর্যায়ে হাসিবকে বিয়ে করেন তানহা নামের ওই নারী। এর মধ্যে তালাকের কাগজ পেয়ে ক্ষুব্ধ হয়ে দেশে চলে আসেন প্রবাসী। প্রবাসী জাহিদ বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। এরই মধ্যে হাসিবকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৮:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫