ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ
সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান

৫ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

  • ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী ডিগ্রেডেড এয়ারশেড (মারাত্মক বায়ুদূষণযুক্ত) এলাকা সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি, কলাতিয়াপাড়া এলাকার পাঁচটি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এ এ বি ব্রিকস নামের ইটভাটার কিলন ও চিমনি ভেঙে কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় মেসার্স এম এইচ বি ব্রিকস এবং মেসার্স বি সি এম-৩ ব্রিকস নামের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট নষ্ট করা হয় এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স বি এম সি-১ ব্রিকসে অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ থাকায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।
অভিযানে‌ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ও আশিক আহমেদ, উপ-পরিচালক সৈয়দ আহমেদ কবীর ও মো. ইলিয়াস মাহমুদ, সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন এবং পরিদর্শক মো. শামসুর রহমান, নয়ন কুমার রায়, মো. হাবিবুর রহমান ও এস এম মনজুর-উল-আলম। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত উচ্ছেদ অভিযানে দুইটি এক্সকেভেটর ব্যবহার করা হয়। ভবিষ্যতে এ ধরনের বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান

৫ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫