ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেছে ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রায় এক হাজার নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম মূসা এবং নবনির্বাচিত রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু ভালো ফলাফল নয়, আদর্শ চরিত্র গঠনের প্রতিও যত্নবান হতে হবে। তারা দেশের উন্নয়ন ও সমাজে ন্যায়ের প্রতিষ্ঠায় তরুণদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেছে ছাত্রশিবির

আপডেট সময় ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫