ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ
মনিরামপুর

অসময়ে তরমুজ চাষে খলিলের সাফল্য

যশোরের মনিরামপুরে অসময়ে তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক খলিলুর রহমান। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগিয়ে পাওয়া তার এই সাফল্য এলাকার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের বাসিন্দা চাষি খলিলুর রহমান জানান, ৫০ শতক জমিতে মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে তরমুজ চাষ করেন তিনি। তাকে প্রযুক্তিসহ সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি অফিস। জমিতে যে পরিমাণ উন্নতমানের তরমুজ হয়েছে, তা বিক্রি করে প্রায় তিন লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম হাফিজুর রহমান বলেন, চাষি খলিলুর রহমানকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। অসময়ে তরমুজ চাষে তার

সাফল্যে অনেক কৃষক এ চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি বলেন, খলিলুর রহমান একজন আদর্শ চাষি।
নিত্যনতুন ফসল উৎপাদনে তাঁর জুড়ি নেই। অসময়ে তরমুজ চাষ করে তিনি রীতিমতো বাজিমাত করেছেন। কৃষি বিভাগ সবসময় তাঁর পাশে থেকে তাঁকে সব ধরনের সহযোগিতা করে থাকে। খলিলুর রহমানের এই সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং অসময়ে ফসল চাষে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মনিরামপুর

অসময়ে তরমুজ চাষে খলিলের সাফল্য

আপডেট সময় ০৩:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫