ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নামাজে দাঁড়ালেন বাবা, কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

  • পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

‎পাবনায় নামাজরত অবস্থায় নিজাম প্রামাণিক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা প্রামাণিককে আটক করেছে পুলিশ।

গত ‎রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদরের চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গীতে এ ঘটনা ঘটে। ‎নিহত নিজাম প্রামাণিক (৬০) একজন কৃষক। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাসায় ফেরেন। খাওয়া-দাওয়া শেষে এশার নামাজ আদায় করছিলেন। এমন সময় দরজা বন্ধ করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তার ছোট ছেলে মোস্তফা। এরপর তিনি সেই ঘর থেকে বের হয়ে পাশের রুম গিয়ে দরজা বন্ধ করে বসে থাকেন।

বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে দেখে মরদেহ পরে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ‎‎নিহতের সেজো ছেলে মিজানুর রহমান বলেন, আমার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে৷ আমরা খাওয়া-দাওয়া শেষে রুমে শুয়ে আছি, এমন সময় রুম আটকে কুপিয়ে হত্যা করে। এর আগেও সে আমাকে মেহগনি ডাল দিয়ে মারাত্মক আহত করেছিল। আজকেও আমাকে হত্যা করতে গামছার মধ্যে অস্ত্র নিয়ে মাঠে খোঁজাখুঁজি করছিল। অন্যরা বিষয়টি বুঝতে পেরে আমাকে সতর্ক করে।

তিনি আরও বলেন, সে মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইত। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাত। তাকে ফাঁসি দেওয়া হোক। ‎পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নামাজে দাঁড়ালেন বাবা, কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

আপডেট সময় ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫