ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সনদ ছাড়াই ডেন্টিস্ট, গুনতে হলো জরিমানা

নোয়াখালীর চাটখিলে প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া নিজেকে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার (২ নভেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার পাল্লা রোড এলাকায় অবস্থিত ‘সিজনস্ ডেন্টাল’ ক্লিনিকে অভিযান চালিয়ে রিপন সরকার নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রিপন সরকার পূর্বে এক দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। পরে নিজেই চেম্বার খুলে ‘ডেন্টিস্ট’ পরিচয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। অভিযানের সময় তিনি ভবিষ্যতে আর দন্ত চিকিৎসা করবেন না বলে আদালতের কাছে অঙ্গীকারনামা প্রদান করেন।

স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ ঢাকা পোস্টকে বলেন, চাটখিলে আরও অনেক ভুয়া দন্ত চিকিৎসক আছে, যারা প্রতিদিন প্রতারণা করে লাখ টাকার মতো আয় করে। আগে মূল হোতাদের ধরলে বাকিরা নিজেরাই ভয়ে থেমে যেত। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম চালালে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সনদ ছাড়াই ডেন্টিস্ট, গুনতে হলো জরিমানা

আপডেট সময় ১১:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫