ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মধ্যরাতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ৬টি বাসে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসগুলোর ৬ চালককে ২ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

গত রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদরাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃত বাস চালক রুবেল হোসেন বলেন, আমি জানতাম না আমার গাড়িতে জাটকা ইলিশ রয়েছে। তারা যখন মাছ উঠায় তখন আমাদের বলে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। জাটকা ইলিশ রয়েছে তা আগে বললে আমরা এ মাছ নিতাম না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন ও বিনময় করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ১০ ইঞ্চি বা ২৫ সেমির নিচের ইলিশগুলো জাটকা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ও ৫(১) ধারানুসারে এটি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা ২ বছর পর্যন্ত জেল অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মধ্যরাতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ

আপডেট সময় ১১:২৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫