ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

শ্রীবরদীতে সুদের টাকা আদায়ে কৃষককে বেঁধে নির্যাতন

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা পরিশোধের বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে বাড়ি থেকে তুলে নিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আকবর আলী (৪৫) থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার দহেরপাড় এলাকায়। অভিযুক্তরা হলেন দহেরপাড় গ্রামের আবু সামা ওরফে বুইজে, বনিজ উদ্দিন ও আব্দুল বারেক। গত রোববার (২ নভেম্বর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে আকবর আলী শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। ভুক্তভোগী আকবর আলী বলেন, প্রায় এক বছর আগে বারেকের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে নিই। প্রতি মাসে চার হাজার টাকা করে সুদও নিয়মিত পরিশোধ করছিলাম। সম্প্রতি মূল টাকা ফেরত দিলেও বারেক অতিরিক্ত আরও দুই হাজার টাকা দাবি করেন। আমি তা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তারা আমার বাড়িতে ঢুকে আমাকে পিটিয়ে আহত করে। পরে রশি দিয়ে বেঁধে টেনেহেঁচড়ে আবু সামার বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়ির সামনের সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী আরিফ উদ্দিন বলেন, আসামিরা এখনো ভয়ভীতি দেখাচ্ছেন। আকবর আলীকে বলা হচ্ছে আইনের আশ্রয় নিলে গুম করে ফেলা হবে। এখন সে নিরাপত্তাহীনতায় আছে, বাড়িতেও ফিরতে পারছেন না। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তারা পালাতক আছেন। শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

শ্রীবরদীতে সুদের টাকা আদায়ে কৃষককে বেঁধে নির্যাতন

আপডেট সময় ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫