ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গ্রাহকের ৬০ লাখ টাকা নিয়ে উধাও ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিং

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্ধশতাধিক গ্রাহকের জমাকৃত প্রায় ৬০ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে মেসার্স রাহাত এন্টারপ্রাইজ নামে একটি এজেন্ট ব্যাংকিংয়ের বিরুদ্ধে।

রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা সদর রোডে ডাচ-বাংলা ব্যাংকের ভোলা জেলা শাখার সামনে টাকা ফেরত পাওয়ার দাবিতে মানবন্ধন করেছেন প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী গ্রাহক। এসময় ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, ডাচ-বাংলা ব্যাংকের ভোলা জেলা শাখার অধীনে বরিশালের মেহেন্দীগঞ্জের মাঝকাজি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং দেওয়া হয় ওই বাজারের মেসার্স রাহাত এন্টারপ্রাইজকে। গ্রাহকরা সরল মনে বিশ্বাস করে ওই এজেন্ট ব্যাংকিংয়ে তাদের কষ্টের জমা টাকা রাখেন। কিন্তু গত ৮ জুলাই প্রায় ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় মেসার্স রাহাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো.ইব্রাহীম জব্বার ও ম্যানেজার মো.ফাহাদ হোসেন মিনহাজ। এরপর থেকেই ওই শাখার কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

এছাড়া অতিদ্রুত গ্রাহকরা তাদর কষ্টার্জিত টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গ্রাহকের ৬০ লাখ টাকা নিয়ে উধাও ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিং

আপডেট সময় ০৭:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫