ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বরগুনায় শিক্ষককে অপহরণ করে নির্যাতন,ও চাঁদাবাজির মামলার মূল আসামী গ্রেপ্তার

বরগুনায় শিক্ষককে অপহরণ করে নির্যাতন ও চাঁদাবাজির মামলার মূল আসামী গ্রেপ্তার।

বরগুনার আমতলী উপজেলায় এক সহকারী শিক্ষককে ছাত্রাবাস থেকে তুলে নিয়ে অপহরণ ও চাঁদাবাজি ঘটনায় প্রধান হোতা তোতা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তোতার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় মোট ৫টি মামলা রয়েছে। শিক্ষকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী বৃন্দ মানববন্ধন করেছে। মানববন্ধনে শিক্ষকের স্বপক্ষে দাবি জানানো হয় দৃষ্টান্তমূলক বিচার ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার। মানববন্ধনে গ্রেপ্তার হওয়া তোতা তালুকদারের পিতা কালাম তালুকদারও উপস্থিত ছিলেন।

আমতলী থানা পুলিশের উপপরিদর্শক সাইদুর রহমান জানান, “রফিকুল ইসলামকে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামী তোতা তালুকদারকে পটুয়াখালী জেলার বদরপুর ইউনিয়নের শিয়ালিয়া গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।” ঘটনার পরিপ্রেক্ষিতে তোতা তালুকদারের স্ত্রী চায়না আক্তারও সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক তাদের দশম শ্রেণির মেয়েকে বিদ্যালয়ে ডেকে যৌন হয়রানির চেষ্টা করেছেন। মামলাটি বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে বিচারাধীন। এলাকাবাসী এই ঘটনায় উদ্বিগ্ন এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চায়। মানববন্ধনে বক্তারা বলেন, “দুটি মামলার সঠিক তদন্ত ও অপরাধীদের বিচারের দাবী আমরা জানাচ্ছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বরগুনায় শিক্ষককে অপহরণ করে নির্যাতন,ও চাঁদাবাজির মামলার মূল আসামী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫