ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মহাসড়কে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ গেল তরুণের

বন্ধুরা মিলে মহাসড়কে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালানোর সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছেন। আজ রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুহান (১৭) উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা। আহত বাদশা একই উপজেলার সানোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন বলেন, ‘৩টি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতি ও বিকট শব্দে ছুটছিল। ঘটনাস্থলে পৌঁছলে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক রুহানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর আরোহী বাদশাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মহাসড়কে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ গেল তরুণের

আপডেট সময় ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫