ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক রওনক সরকার। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিয়াদ আলী শেখ (১৫)। সে পেশায় বেকারি শ্রমিক ছিল। নিহত রিয়াদ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল এলাকার রহত আলি শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিয়াদ আলী ও আহত রওনক শ্রীপুর বাজারে একটি বেকারি কারখানায় শ্রমিক ছিল।

সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে তারা রাজবাড়ী বাজারে যাচ্ছিল। পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। এসময় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

আপডেট সময় ০৪:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫