ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর সবার মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদীতে পানিতে ডুবে নিখোঁজ পাঁচ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার ঝিনাই নদী থেকে সর্বশেষ বৈশাখী আক্তার (৮) নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত বৈশাখী আক্তার চর ভাটিয়ানি কাইজের বাড়ী এলাকার আবুল হোসেনে মেয়ে। বিষয়টি মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল বৈশাখী আক্তার। রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশ মিটার দক্ষিণে নিখোঁজ বৈশাখীর মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এর আগে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় পাঁচ শিশু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হোসেন (৮), সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে শিশু পলি আক্তার ও আবু হোসেন ভাইবোন। পরদিন শনিবার দুপুরে ওই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তারের (৮) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ বৈশাখীর সন্ধান করতে না পেরে অভিযান স্থাগিত করে ফায়ার সার্ভিস।আজ রোববার সকালে নিখোঁজ বৈশাখীর মরদেহ ভেসে ওঠে।

সিধুলি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলী নান্টু বলেন, শুক্রবার ও শনিবার দুই দিন ৪ জনের মরদেহ পাওয়া যায়। একজন নিখোঁজ ছিল। আজ সকালে যেখানে মারা গেছে তার দক্ষিণ দিকে শিশুটির লাশ ভেসে ওঠে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সকালে বৈশাখী আক্তার নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঝিনাই নদীতে পাঁচ শিশু নিখোঁজের ঘটনায় সর্বশেষ শিশুর মরদেহও উদ্বার হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর সবার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫