ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে। গণতান্ত্রিকভাবেই তা হয়েছে। বিএনপির সরকার পতনের আন্দোলন, জাতীয় নির্বাচনসহ অনেক চ্যালেঞ্জ আছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে দলের নব নির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি আরও বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে। সেতুমন্ত্রী বলেন, কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি বোঝেন এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এ সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি।

পুরোনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পার্টিতে অপরিহার্য, তার কোনও বিকল্প নেই।
এদিকে সকালে শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। পরে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সব সদস্য, চার যুগ্ম সাধারণ সম্পাদক, আট সাংগঠনিক সম্পাদক, কয়েকজন সম্পাদক ও উপদেষ্টা পরিষদের দুজন সদস্য। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে : কাদের

আপডেট সময় ০৩:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২