ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

এনসিপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মাহিমের

রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগেও গত জুলাই মাসে তার অজান্তে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পীরগাছা শাখার কমিটি ঘোষণা দেওয়ায় সেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তাআলা আমাকে এতটাই ভালোবাসেন যে, জীবনে যে কাজেই গেছি সেখানেই তিনি আমাকে সফলকাম করেছেন (except NCP)। তার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা আমাকে জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক হিসেবেই চেনেন।’ তিনি আরো লিখেন, ‘বলা বাহুল্য, এনসিপির পীরগাছা শাখায় আমার কোনো পদবি ছিল না। তবে এই উপজেলায় এনসিপির যাত্রা শুরুর সময়কার দুজন ব্যক্তির মধ্যে আমি ছিলাম একজন।

সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এবং সজ্ঞানে আমি নিজেকে জাতীয় নাগরিক পার্টির সব কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছি।’
আমার শুভাকাঙ্ক্ষীরা ভালো করেই জানেন আমি কতটা পরিশ্রম করেছি এই নতুন দলটির জন্য উল্লেখ করে তিনি লিখেন, ‘কাজ করতে গিয়ে পেয়েছি ভালোবাসা, লাঞ্ছনা, প্রোপাগান্ডা সবই। কেউ যদি আমার কাজ বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। স্ট্যাটাসের শেষে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন ও পীরগাছা উপজেলা এনসিপির সকল সদস্যের প্রতি শুভকামনা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

এনসিপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মাহিমের

আপডেট সময় ১২:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫