ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ময়মনসিংহে বিনামূল্যে সরিষা বীজ পেলেন ৪০০ কৃষক

রবি মৌসুমে সরিষা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহে ৪ শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। সদর উপজেলার সুতিয়াখালী ও ভাবখালী এলাকার দুই ফসলি চাষিদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।

গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সুতিয়াখালী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিনা পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ ড. একেএম আনিচ্ছুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ শফিকুল আলম, কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল, ড. মো. হোসেন আলী, ড. মো. মোহাম্মদ আশিকর রহমান ও ড. মো. মাহবুবুর রহমান খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিচ্ছুজ্জামান বলেন, অল্প জমিতে অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি এতে কৃষকরা লাভবান হবেন।
সভাপতির বক্তব্যে ড. মাহবুবুল আলম তরফদার বলেন, দেশে জনসংখ্যা বাড়ছে, জমির পরিমাণ কমছে। তাই অল্প জমিতে উৎপাদন বাড়াতে কৃষকদের দিকনির্দেশনা ও উন্নত বীজ সহায়তা দেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ময়মনসিংহে বিনামূল্যে সরিষা বীজ পেলেন ৪০০ কৃষক

আপডেট সময় ১১:০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫