ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ব্যাটারিচালিত রিকশার আন্দোলন ঘিরে আটক ২২

সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর আম্বরখানাস্থ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুরে চৌহাট্টা থেকে ‘ভূখা মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে পুলিশ কর্মসূচির অনুমতি না দিয়ে তা স্থগিত করার নির্দেশ দেয়। শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। বাসদের অফিসে কিছু নেতাকর্মী অবস্থান করছিলেন মর্মে পুলিশ হঠাৎ সেখানে প্রবেশ করে সবাইকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, আমাদের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকালেও কার্যালয়ে কোনো ধরনের মিছিল বা সমাবেশ চলছিল না, শুধু পাঠচক্র চলছিল। কোনো উসকানি ছাড়াই পুলিশ সেখানে অভিযান চালিয়ে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার রিকশা শ্রমিকরা নগরীতে কর্মসূচি করতে চেয়েছিল। ওই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ব্যাটারিচালিত রিকশার আন্দোলন ঘিরে আটক ২২

আপডেট সময় ০৮:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫