ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস -২০২৫ পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে জেলা সমবায় অফিসার সুস্মিতা গোলদার এর সভাপতিত্বে ও সদর উপজেলা সমবায় অফিসার মুসফিকা আক্তার তুলির সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা সমবায় অফিসার সুস্মিতা গোলদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কিশোর রায়, সমবায় ব্যাংক লিঃ পটুয়াখালীর সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম খান, জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর সভাপতি দৈনিক গনদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া।

আরও বক্তব্য রাখেন কালিকাপুর ইউনিয়ন দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি লিঃ এর সভাপতি মোঃ বশির উদ্দিন, কলাপাড়ার মহিপুর সমবায় ঋ্ণদান ও সমন্বিত বিধায়ক সমবায় সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা সমবায় অর্ডিট অফিসার সুশান্ত কুমার দাস। সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ সমিতির বিশেষ ভূমিকার জন্য সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর সভাপতি গোলাম কিবরিয়াকে, সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিনকে এবং মহিপুর সমবায় ঋ্ণদান সমবায় সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলামকে সনদসহ সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্বর্ধিত করা হয়।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম জাতীয় ও জেলা সমাজসেবা অফিসার সুস্মিতা গোলদার সমবায় পতাকা উত্তোলন করেন। পরে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালীতে ও আলোচনা সভায় জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে সমবায় দিবস পালিত

আপডেট সময় ০৪:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫