ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কব্জি কাটা গ্রুপের সদস্য আটক, ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবির

‎চাঁদাবাজির অভিযোগে ‘কব্জি কাটা গ্রুপ’-এর দেলোয়ার আটক; নেপথ্যে মোহাম্মদপুর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাকিবের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ।

‎মোহাম্মদপুর (ঢাকা): রাজধানীর দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে মোহাম্মদপুর থানা পুলিশকে তদবির করেছেন মোহাম্মদপুর ছাত্রদলের থানা কমিটির ৩ নম্বর আহ্বায়ক সাকিব। দেলোয়ারের স্ত্রীকে ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগও উঠেছে এই ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত ‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ দেলোয়ার কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎আটকের পর থানায় ছাত্রদল নেতার ভূমিকা
‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘কব্জি কাটা গ্রুপ’-এর সদস্য দেলোয়ার আটক হওয়ার পর তাকে ছাড়াতে তড়িঘড়ি করে থানায় যান মোহাম্মদপুর ছাত্রদলের থানা কমিটির ৩নং আহ্বায়ক সাকিব। ‎দেলোয়ারের স্ত্রীর অভিযোগ: আটক দেলোয়ারের স্ত্রী জানান, স্বামীকে গ্রেফতারের খবর পেয়ে তিনি থানায় আসেন এবং জানতে পারেন এস আই জুয়েল তাকে গ্রেফতার করে এনেছেন। তিনি স্বামীর সঙ্গে কথ বলতে গেলে দেখেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান পুলিশের সাথে কথা বলছে। পরবর্তীতে তিনি সাকিব তার স্ত্রীকে একা পেয়ে জিজ্ঞেস করেন তিনি কেন থানায় এসেছেন। বিস্তারিত বলার পর সাকিব তাকে ‘কিছু খরচ’ দেওয়ার বিনিময়ে তার স্বামীকে ছাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেন। দেলোয়ারের স্ত্রী আরও বলেন, “আমি বাসা থেকে তাড়াতাড়ি চলে আসায় সাথে করে তেমন টাকা নিয়ে আসতে পারিনি, আপনি বলুন কত টাকা দিতে হবে।” জবাবে সাকিব তাকে বলেন, “পুলিশের বিষয় আপনি বোঝেন এই তো, খরচ না দিলে ৭/৮ টা মামলায় নাম ডুকয়ে দিবে।”

‎ছাত্রদলের বক্তব্য
‎এ বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ বশির উল্লাহ বশির-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “ছাত্রদল কখনো বলেনি থানায় গিয়ে কোনো বিষয়ে সুপারিশ করার জন্য। এই বিষয়টা আমার কানে এসেছে, তদন্ত চলছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎দেলোয়ার যেভাবে আটক
‎মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন কাঁচা বাজারে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা দেলোয়ারকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

‎হাজী জয়নাল আবেদীন বাজারের নিরাপত্তা ইনচার্জ আব্দুর রশিদ বলেন, দেলোয়ারের নেতৃত্বে ৪ থেকে ৫ জন অস্ত্র হাতে বাজারে এসে বাজারের সামনে রাখা গাড়িতে চাঁদা দাবি করে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা তাকে আটক করে।

‎ফের সক্রিয় কব্জি কাটা গ্রুপ
‎স্থানীয় সূত্রে জানা গেছে, ‘কব্জি কাটা গ্রুপে’র প্রধান আনোয়ার বিল্লাল হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর কিছুটা থমকে গেলেও তার ছোট ভাই দেলোয়ার বয়াতি ও বোন মাসুমার হাতে আবারও সক্রিয় হয় এই দুর্ধর্ষ কিশোর গ্যাং। আনোয়ারের ভাই-বোন মোহাম্মদপুরে প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করছে। জানা গেছে, আনোয়ার জেলে থাকায় কব্জি কাটা গ্রুপের হয়ে দেলোয়ার ও মাসুমা ছিনতাইকারীদের নিয়ন্ত্রণ করছে এবং চাঁদাবাজির টাকায় আনোয়ারের জামিনের টাকার যোগান দিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কব্জি কাটা গ্রুপের সদস্য আটক, ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবির

আপডেট সময় ০৪:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫