ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি : রেজাউল করিম

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেন বাংলাদেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতে পারে। আমাদের ভিত্তি এবং শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে তবে কোনো আমলারাও দুর্নীতি করতে পারবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা দুর্নীতিকে না বলতে চাই। শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শাখা শিবিরের ব্যানারে ক্যাম্পাস মাঠে এ আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই, আমরা হিসেব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে, এগুলো সমাধান করতে ৫ বছর সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। বড় ভাই সিস্টেম বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সবকিছুর ওপরে মেধা বড়। আর বড়ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না। কলেজ শিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল। কলেজ শিবিরের সেক্রেটারি মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি : রেজাউল করিম

আপডেট সময় ০৩:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫