ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, যুবদল নেতার হাতে আটক ৫

গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। শনিবার (১ নভেম্বর) রাত প্রায় ১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকার সামনে মশাল মিছিল বের করলে এই ঘটনা ঘটে। পরে একটি পিকআপভ্যানসহ চারজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

মশিউর রহমান রনি কালের কণ্ঠকে জানান, শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয়স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে ব্যানার ও ফেস্টুন টাঙানোর কাজ তদারক করতে আমি লিংক রোড এলাকায় যাই। ঠিক সেই সময় পাসপোর্ট অফিসের পেছন দিক থেকে একটি মশাল মিছিল এগিয়ে আসে। সন্দেহজনক মনে হওয়ায় আমি ও আমার সঙ্গীরা তাদের থামানোর চেষ্টা করলে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে। রনি বলেন, ‘আমরা প্রথমে দুইজনকে সাইনবোর্ড এলাকায় ধরতে পারি। এরপর তাদের সঙ্গে থাকা একটি পিকআপ দ্রুত পালাতে চায়।

আমরা মোটরসাইকেলে তাদের পিছু নিয়ে পঞ্চবটি এলাকায় গিয়ে বাকি দুইজনকেসহ মোট চারজনকে আটক করি।’
আটককৃতদের মধ্যে কারো পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও তাদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘চারজন ছাত্রলীগ কর্মীকে যুবদল নেতা রনি থানায় সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ছবি সংবলিত ব্যানার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, যুবদল নেতার হাতে আটক ৫

আপডেট সময় ০১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫