ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
দৈনিক কুমিল্লার আলো’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মাধ্যমে দুই দশকের পথচলার উদযাপন

  • মামুনুর রশিদ
  • আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লার জনপ্রিয় দৈনিক “দৈনিক কুমিল্লার আলো” পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মাধ্যমে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন কনক।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করে কুমিল্লার আলো ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। ন্যায়ের পথে অবিচল থাকার কারণে পত্রিকাটি নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েছে। ভয়ভীতি, লোভ কিংবা চাপ—কিছুই এই পত্রিকার সম্পাদককে সত্য প্রকাশ থেকে বিরত রাখতে পারেনি।”

বক্তারা আরও উল্লেখ করেন, বিগত সরকারের আমলে দৈনিক কুমিল্লার আলো’র প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সম্পাদককে অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছিল। তারপরও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অটল থেকে জনগণের কণ্ঠস্বর তুলে ধরেছে।

প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল তাঁর বক্তব্যে বলেন, “একটি পত্রিকা টিকিয়ে রাখা কতটা কষ্টসাধ্য তা কেবল যারা এর সঙ্গে জড়িত তারাই জানেন। একজন সাংবাদিক যখন শুধু সংবাদ প্রকাশের কারণে আদালতের কাঠগড়ায় দাঁড়ান, তখন প্রশ্ন জাগে—প্রেসক্লাবগুলো তখন কোথায় ছিল? যারা অন্যায় করে তারা আজও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, না হলে এর পরিণাম আমাদের সবাইকেই ভোগ করতে হবে।”

অনুষ্ঠানে দৈনিক কুমিল্লার আলো’র ২০ বছরের পথচলার স্মৃতিচারণা ও অর্জন তুলে ধরেন—কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আতিকুর রহমান বাশার, উদীচী কুমিল্লা জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ, কল্যাণ পার্টি কুমিল্লার পক্ষে সহিদুর রহমান তামান্না, কুমিল্লা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইতিয়াজ আহমেদ জিতু, দৌলতপুর নজরুল নিকেতনের সদস্য সচিব মিজানুর রহমান, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ বেতার কুমিল্লার সংবাদদাতা আবু সুফিয়ান, নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, নাভানা হাসপাতালের এমডি, কলামিস্ট ও লেখক আবদুল আউয়াল সরকার প্রমূখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দৈনিক কুমিল্লার আলো’র নির্বাহী সম্পাদক শাহীন আলম, বার্তা সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-বার্তা সম্পাদক মামুনুর রশীদ, স্টাফ রিপোর্টার মনির মোশাররফ, এ কে আজাদ, মোহাম্মদ আলী, সালামত উল্লাহ, রফিকুল ইসলাম, দৈনিক ভোরের সূর্যদয় প্রতিনিধি মোঃ রাজিব সরকারসহ পত্রিকার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীরা।

আলোচনা সভা শেষে কুমিল্লার আলো পরিবারের সদস্য ও অতিথিরা পত্রিকার আগামী দিনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরবর্তীতে কেক কেটে পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

দৈনিক কুমিল্লার আলো’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মাধ্যমে দুই দশকের পথচলার উদযাপন

আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫