ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’
ফরিদপুরে সারোয়ার তুষার

‘নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, দ্রুতই শাপলা ফুটবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, দ্রুতই শাপলা ফুটবে। তাই কালক্ষেপণ না করে এনসিপির প্রতীক শাপলা বরাদ্দ দেন। জুলাই সনদ পদ্ধতি বাস্তবায়নের আগেই জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক মহাপ্রতারণা করা হয়েছে। সেখানে নাগরিক পার্টি অংশগ্রহণ করেনি। কারণ, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষর করতে পারি না।

গত শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর অঞ্চলের আয়োজনে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শাপলা-কলি দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে এনসিপি শিশুদের দল। কিন্তু গত ১৭ বছর রাজনীতি ও গণমাধ্যমে তারা কোথায় ছিল? এই ‘বাচ্চাদের ডাকেই’ স্বৈরাচার পতন হয়েছে।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি যদি সংস্কারে অনড় না থাকত, তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হতো না। এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়া এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জাতীয় সংসদ প্লাজায় যে তামাশা করা হয়েছে, তা হাস্যকর। জাতীয় নাগরিক পার্টির চাপের মুখে জুলাই সনদ ‘হ্যাঁ’ ভোটে পাস হবে। তাই বিএনপি এখন ‘না’ ভোটের যে প্রচারণা চালাচ্ছে, তাদের ভুল ভাঙবে। সাংগঠনিক শক্তির ভয় দেখাবেন না— বিএনপির চেয়ে আওয়ামী লীগের শক্তিও কম ছিল না। সেই আওয়ামী লীগও ছাত্র-জনতার হাতে পরাজিত হয়েছে। জুলাই সনদের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করবেন না। আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গুপ্ত হামলা চালিয়ে কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে— দ্রুতই শাপলা ফুটবে। তাই কালক্ষেপণ না করে এনসিপির প্রতীক শাপলা বরাদ্দ দেন। গণতন্ত্র ধ্বংসের কারসাজিতে আওয়ামী লীগের পরেই জাতীয় পার্টি দায়ী। বৃহত্তর ফরিদপুরে নৌকার বিকল্প প্রধান দল হবে এনসিপি।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন। এনসিপির নগরকান্দা উপজেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় আরও বক্তব্য দেন— এনসিপির মাদারীপুর জেলা প্রধান সমন্বয়কারী শহিদুল হাওলাদার, রাজবাড়ী জেলা সমন্বয়কারী ও সিটি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জামিল হোসেন হৃদয়, রাজবাড়ী জেলার এনসিপি নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং ফরিদপুর জেলা যুগ্ম আহ্বায়ক সাইফ খান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান

ফরিদপুরে সারোয়ার তুষার

‘নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, দ্রুতই শাপলা ফুটবে’

আপডেট সময় ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫