ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ৪ গাড়িতে বাসের ধাক্কা, আহত ১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়ায় পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আরো চারটি মাইক্রোবাস ও প্রাইভেট কারকে চাপা দেয় সোহাগ পরিবহনের একটি বাস। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে আধাঘণ্টা ঢাকামুখী লেনে চলাচল বিঘ্নিত হয়। গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ পরিবহনের বাসটি পদ্মা সেতু থেকে ঢাকা অভিমুখী যাচ্ছিল। কুচিয়ামোড়ায় বাসটি একটি পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। তার পরপরই, সামনের ট্রাফিক জ্যামে আটকে থাকা দুটি মাইক্রোবাস, একটি হাইচ এবং একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন আহত হন। এদিকে, দ্রুত খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিরাজদিখান ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে পথচারীসহ ৯ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত পথচারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক করে। সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে এবং এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া পথে আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়, তবে বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তায় ট্রাফিক ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ৪ গাড়িতে বাসের ধাক্কা, আহত ১০

আপডেট সময় ১০:৪৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫