ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

সন্তানকে মত প্রকাশের সুযোগ দিন : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। নিজের সন্তানকে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করবেন না, তাদের মত প্রকাশের সুযোগ দিন।’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের অভিভাবক সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যদি সন্তান মা-বাবার কাছে নিজের কথা বলতে না পারে, তবে সে বাইরে অন্য জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং খারাপ পথে যেতে পারে।’ তিনি আরো বলেন, ‘শিক্ষকরা কেবল পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। ভালো শিক্ষকই একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান ও মানসম্মত শিক্ষার্থী তৈরি করতে পারেন।’ কলেজের অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞার সভাপতিত্বে ও প্রভাষক সুজিত চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান এবং বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঞা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নূর মোহাম্মদ মিয়াজী এবং গীতা পাঠ করেন ঝিলিক দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফাকাত তাইয়্যেবা নূছরাত, শিক্ষকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক মো. ছাইদুল ইসলাম এবং গভর্নিং বডির পক্ষে বিদ্যোৎসাহী সদস্য ও এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান নাসিম বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও দাতা সদস্য মো. নজরুল ইসলাম রুবেল, বিদ্যোৎসাহী সদস্য ও ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

সন্তানকে মত প্রকাশের সুযোগ দিন : হাসনাত

আপডেট সময় ০৯:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫