ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই: রুহুল কবির রিজভী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ ২০২৫–এ বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্য পাতা সংযুক্ত করে ঐক্যমত কমিশন সনদ জমা দিয়েছে, যা প্রতারণার শামিল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ অভিযোগ করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া ও দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই। অন্য পাতা যুক্ত করে সনদ জমা দেওয়া অত্যন্ত দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না। তিনি আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে—মানুষ তা বিশ্বাস করতে পারছে না।
বিএনপির এই নেতা দাবি করেন, জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই: রুহুল কবির রিজভী

আপডেট সময় ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫