ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে কবিতার রাজ্যে প্রত্যেকেই স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী টানা বৃষ্টিতে আত্রাইয়ে দুর্ভোগ, সরিষা ও আলু চাষে ক্ষতির শঙ্কা শাহজালালে যাত্রীর শরীর থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

১০ দফা দাবিতে বগুড়ায় বিএনপির গণমিছিল

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অবাধ-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বগুড়ায় বিএনপি গণমিছিল করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা বিএনপি নেতাকর্মীরা এ গণমিছিল বের করে।

মিছিলটি জলেশ্বরীতলা এলাকা হয়ে নবাববাড়ী রোডে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে আলতাফুন্নেছা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানুল্লাহ আমান বক্তব্য দেন। তিনি জানান, আজকে সারাদেশে যুগপতভাবে এই গণমিছিল কর্মসূচি হচ্ছে।

এই বগুড়ার সন্তান শহীদ জিয়াউর রহমারেন কৃতি সন্তান তারেক রহমান গত ১৯ ডিসেম্বর ১০ দফা দাবি ঘোষণা করেছেন, বাংলাদেশ বিনির্মাণে। সংক্ষিপ্ত বক্তব্যে আমান উল্লাহ বলেন, কিন্তু তার আগে কিছু কথা বলতে চাই। প্রায় বছর খানেক আগে থেকে চালডাল নিত্য দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়, তখনই জনগনের জন্য রাজনীতি করা বিএনপি প্রতিবাদ কর্মসূচিতে যায়।

ওই সময় নিত্যদ্রব্যের দাম কমানো, কৃষকদের বাঁচার জন্য জ্বালানি তেল, বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছেন তারেক রহমান। এসব দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীদের ওপর গুলি করা হয়েছে। হত্যা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান তারেক রহমানের ঘোষিত দশ দফা দাবির এই যুগপৎ আন্দোলন প্রথম শুরু করা হোক এই বগুড়ার মাটি থেকে।

সংক্ষিপ্ত এই সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম, ভিপি কে এম খায়রুলসহ সংগঠনটির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির এ গণমিছিলে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির এ আয়োজনকে ঘিরে বগুড়া জেলা পুলিশ শহরজুড়ে সতর্ক অবস্থান নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা?

১০ দফা দাবিতে বগুড়ায় বিএনপির গণমিছিল

আপডেট সময় ১০:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২