ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাগরে নিম্নচাপ, উত্তরে বইছে শৈত্যপ্রবাহ

দেশের উত্তরের জেলায় নওগাঁ ও পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। শনিবার (২৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। প্রায় আট অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে। তবে রবিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিকে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিম্নচাপ এলাকায় বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গতকাল শুক্রবারের চেয়ে শনিবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামীকাল আরও কিছুটা বাড়তে পারে৷ এতে শৈত্যপ্রবাহ কমে আসতে পারে৷এদিকে আগামী ২৯/৩০ ডিসেম্বর আবারও কমে যেতে পারে তাপমাত্রা।  ফলে ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি পরবর্তীতে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়ামা শা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শৈত্য প্রবাহের বিষয়ে বলা হয়,  নওগাঁ ও পঞ্চগড় জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া ও বদলগাছিতে। এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আছে সৈয়দপুর ও দিনাজপুরে ১০ দশমিক ২, ঈশ্বরদীতে ১০ দশমিক ৩, বরিশালে ১০ দশমিক ৪, চুয়াডাঙ্গা, তাড়াশ ও রাজশাহীতে ১০ দশমিক ৫, মাদারিপুরে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সাগরে নিম্নচাপ, উত্তরে বইছে শৈত্যপ্রবাহ

আপডেট সময় ০৭:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২