ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুত তাহরীরের মিডিয়া সচিব গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মিডিয়া সচিব (সাধারণ সম্পাদক) হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ এর একটি দল শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, গত ৬ মার্চ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ডের হকার্স মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সচিব ও শীর্ষ পর্যায়ের নেতা হাফেজ মাওলানা মামুনুর রশিদ মামুন গোপন বৈঠকে মিলিত হন।

র‌্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে যান মামুন। ওই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রে পলাতক আসামি হাফেজ মাওলানা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-২ নজরদারি ও অভিযান অব্যাহত রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করে।

তিনি হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত আলোচনা ও বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও মিছিলের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুত তাহরীরের মিডিয়া সচিব গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২