ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশাযাত্রী মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

অটোরিকশাযাত্রী মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে পাঁচ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শেরপুরের নকলা-নালিতাবাড়ী মহাসড়কের নকলা উপজেলার মাওরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু হাবিবা (৫ মাস) নকলা উপজেলার পিপড়িকান্দি গ্রামের বাসিন্দা নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ উদ্দিনের একমাত্র মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুকে কোলে নিয়ে অটোরিকশায় করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন হানিফ উদ্দিনের স্ত্রী।
কিন্তু পথিমধ্যে নকলা-নালিতাবাড়ী সড়কের মাওরা এলাকায় অটোরিকশাটি ঝাঁকি খেলে মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশু হাবিবা। সেসময় পাশ দিয়ে যাওয়া সিমেন্ট বোঝাই একটি রিকশাভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শিশুটি। তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আমাদের অফিসার পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অটোরিকশাযাত্রী মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৩:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫