ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ভারতে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে যৌন হয়রানি

ভারতের ইন্দোরে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের দুই সদস্য যৌন হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে তাদের সঙ্গে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ দ্রুত গ্রেফতার করেছে।

পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে খাজারানা রোডে, যখন দুই নারী ক্রিকেটার র‍্যাডিসন ব্লু হোটেল থেকে বের হয়ে হেঁটে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন।

এসময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং একজন খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়।

দুই খেলোয়াড় সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে খবর দেন। তিনি স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের ব্যবস্থা করেন।

এরপর সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা ঘটনাস্থলে গিয়ে দুই খেলোয়াড়ের বক্তব্য নেন এবং ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা (নারীর মর্যাদা ক্ষুণ্ণ করতে বল প্রয়োগ) ও ৭৮ ধারা (পিছু নেওয়া বা স্টকিং) অনুযায়ী মামলা দায়ের করেন।

উপ-পরিদর্শক নিধি রঘুবংশী জানান, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রাখেন। সেই সূত্রে পুলিশ আকিল খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি আরও জানান, খানের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এই ঘটনা এমন সময়ে ঘটলো যখন অস্ট্রেলিয়ান নারী দল ইন্দোরে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে। ঘটনাটি প্রকাশের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন দলকে আশ্বস্ত করেছে সর্বোচ্চ সহায়তার বিষয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ভারতে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে যৌন হয়রানি

আপডেট সময় ০৮:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫