ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার ৩ ট্রাকে আগুন

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার তিনটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মো.আজাদ জাহান।

সরেজমিনে দেখা যায়, ভোলা পৌরসভার মালামাল বহনকারী তিনটি ট্রাকের ইঞ্জিন আগুনে পুরোপুরি পুরে যাওয়া অবস্থায় রয়েছে। ট্রাকের ওপর উচ্ছেদের মালামাল রয়েছে। এছাড়া লোকজন যে যার মতো পানি দিয়ে গাড়িগুলোর আগুন নেভানোর চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে নতুন বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল ভোলা পৌরসভা। একপর্যায়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে মালামাল পৌরসভার লোকজন ট্রাকে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা পৌরসভার তিনটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জরুরিসেবা ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন।

এর আগে স্থানীয়রা পানি দিয়ে গাড়িগুলোর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এছাড়া এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

এ সময় ঘটনাস্থলে এসে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের বলেন,পৌরসভা কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল এবং তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে পৌরসভা থেকে আগে আমাদেরকে জানায়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, নতুন বাজারে মডেল মসজিদের পাশে পৌরসভার নিজস্ব সম্পত্তিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ব্যবসায়ীরা। জনসাধারণের চলাচলের জন্য সেখান থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য পূর্বে মাইকিং করে এবং নোটিশ দিয়ে জানানো হয়েছে। কিন্তু তারপরও তারা যাচ্ছিল না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে উচ্ছেদ অভিযান পরিচালনার শেষ পর্যায়ে মালামাল গাড়িতে তুলে নেওয়ার সময় কে বা কারা পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার ৩ ট্রাকে আগুন

আপডেট সময় ০৮:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫