ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মেহেরপুর সীমান্ত দিয়ে ৬০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের দুই সীমান্ত দিয়ে ৬০ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ৩০ জন এবং কাথুলী সীমান্ত দিয়ে ৩০ জন বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

কাজীপুর বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশের বিভিন্ন জেলার ৮ জন পুরুষ, ১৬ জন নারী ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৬ জনসহ মোট ৩০ জন জেল থেকে ছাড়া পান। সেখান থেকে তাদেরকে ভারতীয় পুলিশ তাদের বিজয়পুর মাঠপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার এসি সুনিল কুমার ঘোষের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করেছে। তাদেরকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে কাথুলী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৩০ বাংলাদেশিকে কাথুলী সীমান্তের ১৩৩/৩ এস পিলালের কাছ দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। এদের মধ্যে ১৫ জন নারী, ৭ জন শিশু ও ৮ জন পুরুষ রয়েছেন। ভারতের টেয়ীপুর ক্যাম্প কমান্ডার এসি অনুজ কুমারের নেতৃত্বে বিএসএফের একটি প্রতিনিধি দল তাদের শনিবার দুপুর ১টার দিকে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদেরকেও গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, উপজেলার দুই সীমান্ত দিয়ে বিএসএফ ৬০ জন বাংলাদেশিকে ফেরত পাঠায়। তাদেরকে থানায় পাঠানো হয়েছে। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মেহেরপুর সীমান্ত দিয়ে ৬০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

আপডেট সময় ০৫:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫