ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে হাত-পা উড়ে গেল মিলনের

রাজবাড়ীতে টায়ার মেরামতে ব্যবহৃত ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে মো. মিলন (৫০) নামে এক ব্যক্তির হাত-পায়ের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ঢাকায় পাঠানো হতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নুরু মিয়ার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার জানান, একটি ট্রাক এসে মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর মামুনসহ ৩ জন বসে গল্প করার সময় হঠাৎ করে বিকট শব্দসহ ধোঁয়ার সৃষ্টি হয়ে ঘরের টিনের চাল উড়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মিলন পড়ে আছে। তার দুই পা ও হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। দ্রুত উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম আজম বলেন, ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে মিলনের দুই পায়ের ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তার রক্তের প্রয়োজন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে হাত-পা উড়ে গেল মিলনের

আপডেট সময় ০৫:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫