ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

কালকিনিতে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা

মাদারীপুরের কালকিনি উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় এক মননশীল সাহিত্য আড্ডা। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কালকিনি মুক্তিযোদ্ধা স্মৃতি স্থম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজন করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা। আলোচনায় বক্তারা বলেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি কবিতা, উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধে এক নবধারা সূচনা করেছিলেন।

তার সাহিত্যকর্মে প্রেম, মানবিকতা ও সমাজ বাস্তবতার এক অনন্য মেলবন্ধন পাওয়া যায়। তার সাহিত্য বাংলা ভাষাকে দিয়েছে নতুন অভিব্যক্তি ও জীবনের গভীর উপলব্ধি।
কালকিনি উপজেলা শুভসংঘের সভাপতি মো. আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানহা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শুভসংঘের উপদেষ্টা শিক্ষক মিরন রায় চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মুবিন, অর্থ সম্পাদক জুবায়ের সরদার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান হোসেন রূপম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেমি আফসানা মিমি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাচিবুল হাসান এবং শিল্পী হিমেল আহমেদ তোতা।

অংশগ্রহণকারীরা কবির সাহিত্যচর্চা থেকে অনুপ্রেরণা নিয়ে সাহিত্য ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন স্থানীয় সাহিত্যাঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করে এবং তরুণ প্রজন্মের মাঝে পাঠ ও সাহিত্যপ্রেম জাগিয়ে তোলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

কালকিনিতে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা

আপডেট সময় ০১:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫