নাটোরের লালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ তারিখ বিকেল ৪টার সময় উপজেলার বিভিন্ন হাট- বাজার গ্রাম এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। “৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার।”
তারা আরও বলেন, সরকারের দমননীতি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে লিফলেট বিতরণ কর্মসূচি সারাদেশেই অব্যাহত থাকবে। লিফলেট বিতরণ শেষে কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১০ কদিমচিলান ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধলা গ্রামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, ১০ নং কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল বারি,সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলী হজরত, সাংগাঠনিক সম্পাদক মোঃ
আবুল কাশেম সরকার,
নাটোর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ নাদিম হোসেন দোহা, লালপুর উপজেলা ছাত্রদের যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন সোহাগ, কদিমচিলান ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ মাসুদ রানা মোস্তাক, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ূন কবির।
সভায় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূল কর্মীরাই দলের মূল শক্তি। তারা বর্তমান সরকারের দমননীতি, গুম-খুন ও মিথ্যা মামলার নিন্দা জানিয়ে বলেন— যে কোনো আন্দোলনে লালপুর বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে।
সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পরবর্তী আন্দোলন-সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়।
মঞ্জুরুল হক সুজন, নাটোর 





















