ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

পলাশে শহীদ ময়েজউদ্দিন টোল প্লাজায় রশিদ ছাড়া টোল আদায়, সরকার রাজস্ব হারাচ্ছে

নরসিংদীর পলাশে ঘোড়াশাল এলাকায় শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজায় রশিদ ছাড়া টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকার প্রতি মাসে লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টোল আদায়কারী নিয়োজিত কিছু কর্মচারী দীর্ঘদিন ধরে চালক ও যানবাহন মালিকদের কাছ থেকে রশিদ ছাড়া নগদ টোল আদায় করে আসছিল। ফলে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না পড়ে ব্যক্তিগত পকেটে ঢুকছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে টোল আদায় কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), নরসিংদী এর সরাসরি তত্ত্বাবধানে চলছে। আগে এ সেতুর টোল আদায়ের দায়িত্বে ছিল সিএনএস (CNS)নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার কার্যকাল ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেষ হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিদিন শত শত গাড়ি পারাপার হলেও অধিকাংশ ক্ষেত্রেই টোলের রসিদ দেওয়া হয় না।একাধিক ট্রাক ও প্রাইভেট কারের চালকরা জানান ,তাদের কাছ থেকে টাকা নেওয়ার পর রসিদ দিতে অস্বীকৃতি জানায় টোল প্লাজার কর্মচারীরা। পরে ক্ষুব্ধ চালক ও এলাকাবাসী কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালে শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হলে সওজের সিস্টেম ইঞ্জিনিয়ার মোঃ ইয়াছিন স্বীকার করেন,রসিদ ছাড়া টোল আদায়েরগ ঘটনা সত্য। একই অভিযোগের ভিত্তিতে ছয়জন কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এভাবে গোপনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, অথচ কর্তৃপক্ষ বিষয়টি জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। এতে রাষ্ট্রের রাজস্ব খাতে ক্ষতি হচ্ছে কোটি টাকারও বেশি। এলাকাবাসী সরকারের কাছে উচ্চ পর্যায়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

পলাশে শহীদ ময়েজউদ্দিন টোল প্লাজায় রশিদ ছাড়া টোল আদায়, সরকার রাজস্ব হারাচ্ছে

আপডেট সময় ১১:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫