ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ফরিদপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত

ফরিদপুরে প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের দায়ে মো. ইসমাইল শেখ (৪৭) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় দেন। জেলা কালেক্টর রায়ে অর্থদণ্ডের অর্থ আদায় করে ভুক্তভোগীকে প্রদান করবেন বলে রায়ে উল্লেখ করা হয়। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ আগস্ট থেকে ১৫ অক্টোবরের মধ্যে বেলা ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে পাটক্ষেতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এই বিষয় নিয়ে এলাকায় সালিশ বৈঠকে দণ্ডিত ইসমাইল শেখ ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। দোষী সাব্যস্ত হলে তিনি সালিশ বৈঠক থেকে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী ২০২৩ সালের ৬ জুন বিকেলে নিজ বাড়িতে মৃত সন্তান জন্ম দেন। ঘটনার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় ২০২৩ সালের ৯ জুন একটি ধর্ষণ মামলা করেন।

পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, আসামি ইসমাইল শেখকে বাক-বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিকে আমৃত্যু কারাদণ্ডের দেন। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। যা জেলা কালেক্টর আসামির জমিজমা বিক্রি করে ভুক্তভোগীকে প্রদান করবেন। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত

আপডেট সময় ০৭:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫