ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর
তারাগঞ্জে হিমাগারে অস্ত্রের মুখে ডাকাতি

নৈশপ্রহরী ও কর্মচারীদের বেঁধে ১৩ লাখ টাকার মালামাল লুট

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জে একটি হিমাগারে নৈশপ্রহরী ও কর্মচারীদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের এনএন হিমাগারে এই ঘটনা ঘটে। পুলিশ ও হিমাগার কর্তৃপক্ষ জানায়, সংঘবদ্ধ একদল ডাকাত রাত ২টার দিকে হিমাগারে প্রবেশ করে। এরপর কৌশলে নৈশপ্রহরী সোহেল রানা, মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম ও সুজন বাবুকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। পরে অফিসকক্ষে ঢুকে সিন্দুক ভেঙে ১২ লাখ ৫৪ হাজার ৯২০ টাকা, ৪২ ইঞ্চি রঙিন টেলিভিশন ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক লুট করে নিয়ে যায় তারা।

সরেজমিনে দেখা গেছে, অফিসকক্ষের সব ড্রয়ার খোলা অবস্থায় পড়ে আছে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র। মেঝেতে পড়ে আছে ভাঙা সিন্দুক। সেখানে বাঁশের লাঠি ও লোহার পাইপও দেখা যায়। হিমাগারের মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম বলেন, ডাকাতেরা হিমাগারের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে মেশিন রুমে এসে আমাদের দুজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এরপর আমাকে নিয়ে অফিসের দিকে যায়। আমি তাদের দিকে তাকানোয় তারা আমাকে বেধড়ক মারধর করে। পরে প্রহরী সোহেল রানাকেও বেঁধে ফেলে। তালা কেটে আমাদের দুজনকে অফিসকক্ষে নিয়ে যায়। এরপর মেশিন রুম থেকে সাবল আনতে গিয়ে সুজনকেও অফিসে নিয়ে আসে ডাকাতেরা। সেখানে তারা সিন্দুক ভেঙে টাকা, টিভি ও সিসিটিভির মেশিন নিয়ে পালিয়ে যায়। তাদের মুখ মাঙ্কি টুপি দিয়ে ঢাকা ছিল।

এনএন হিমাগারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, রাত ২টা ৫০ মিনিটের দিকে হিমাগার থেকে ফোনে জানানো হয়, ডাকাতি হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই এবং ঘটনাস্থলে যাই। পরে ওসি সাহেবও এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

তারাগঞ্জে হিমাগারে অস্ত্রের মুখে ডাকাতি

নৈশপ্রহরী ও কর্মচারীদের বেঁধে ১৩ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় ০৪:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫